শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য ঠাকুরগাঁও-১ আসন, উপ-নির্বাচনের প্রস্তুতি

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য ঠাকুরগাঁও-১ আসন, উপ-নির্বাচনের প্রস্তুতি

মোঃমনজুর মোল্লা : নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সংবিধানের বিধান অনুযায়ী এখন এই আসনে উপ-নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৩, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারী মুদ্রণালয়ে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের কাছে পাঠানো হয়েছে।

সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে নির্দিষ্ট সময়ের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। এই উপ-নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি বর্তমান সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদীয় আসন শূন্য হওয়া এবং পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া ও সময়সূচি সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন-এর অফিশিয়াল পোর্টাল অনুসরণ করতে পারেন।

ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষিত হওয়ায় এখন নির্বাচন কমিশনের পরবর্তী তফসিল ও ব্যবস্থার দিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা