শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নীলফামারীতে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা

নীলফামারীতে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা

এন.এম হামিদী বাবু নীলফামারীঃ নীলফামারীতে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নীলফামারী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ‘’অবৈধ ইটভাটা বন্ধে করণীয় ও পরিবেশবান্ধব ব্লক ইট নির্মাণ’’ বিষয়ক আলোচনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ রুনায়েত রেজা আমিন ।

আলোচনায় প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম , বৈশ্বিক জলবায়ুর উপর অবৈধ ইটভাটার ক্ষতিকর প্রভাব ও পরিবেশ বান্ধব ব্লক ইট প্রস্তুতের সুবিধাসহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাসমূহ নিয়ে আলোকপাত করেন।

সভার সভাপতি নীলফামারী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ-আল-মামুন, সনাতন পদ্ধতির ইট এর পরিবর্তে সকলকে ব্লক ইট নির্মানে উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানান। শেষে অবৈধ ইটভাটা মালিকদের ইটভাটা পরিচালনা না করার জন্য এবং অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করার জন্য অনুরোধ জানান। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সকলকে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে এ আলোচনার সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা