শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সাতক্ষীরায় ১০ অসচ্ছল পরিবার পেল বিনামূল্যে ছাগল

সাতক্ষীরায় ১০ অসচ্ছল পরিবার পেল বিনামূল্যে ছাগল

কালিদাস রায়, সাতক্ষীরা : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের পূর্ব দামারপোতা গ্রামের ১০টি সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। নব জীবন নামের একটি বেসরকারি সংস্থার আয়োজনে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার আয়োজিত এ কর্মসূচির আওতায় বাছাইকৃত ১০টি পরিবারের প্রতিটিকে দুটি করে মোট ২০টি ছাগল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতাই গ্রামীণ অর্থনীতির মূল শক্তি। দরিদ্র পরিবারের হাতে আয়ের মাধ্যম হিসেবে ছাগল তুলে দেওয়া তাদের অর্থনৈতিক মুক্তির সূচনা করবে। বিতরণকৃত ছাগলগুলোর চিকিৎসাসেবা, টিকাদান ও কৃমিনাশক প্রয়োগসহ সব ধরনের কারিগরি সহায়তায় প্রাণিসম্পদ দপ্তর পাশে থাকবে। নব জীবনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান।

অনুষ্ঠান পরিচালনা করেন নব জীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ। অনুষ্ঠানে সংস্থার প্রকল্প ব্যবস্থাপক অছিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা