মোঃ মনজুর মোল্লা : রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্র জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার (২৬ আগস্ট) দিনভর নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মতিঝিল বিভাগের আওতাধীন ৭টি থানা পুলিশ নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করে।
থানাভিত্তিক গ্রেফতারের তালিকা:
খিলগাঁও থানা: ১৬ জন
মুগদা থানা: ১৬ জন
পল্টন থানা: ১১ জন
সবুজবাগ থানা: ৮ জন
মতিঝিল থানা: ৫ জন
শাহজাহানপুর থানা: ৪ জন
রামপুরা থানা: ৩ জন
মতিঝিল বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় যথাযথ আইনি পদক্ষেপ ও মামলা গ্রহণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে নগরজুড়ে ডিএমপির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়
২০
