শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে ‘সদ্য ওসি’র যোগদানে ‘অপরাধ দমনে’ খেলা চলছে সেই লেভেলে’ গ্রেফতার-১১

সোনারগাঁওয়ে ‘সদ্য ওসি’র যোগদানে ‘অপরাধ দমনে’ খেলা চলছে সেই লেভেলে’ গ্রেফতার-১১

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ পুলিশ বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১১ জন আসামি’কে গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার (২৭আগস্ট) রাতের শুরু থেকে সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে’অপরাধ দমনে’ মাদক নির্মূলে বিশেষ অভিযানে ‘খেলা চলছে সেই লেভেলে’ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), হারুন মিয়ার নেতৃত্বে চৌকস একটি টিম বিশেষ অভিযানে উপজেলার বৈদ্যের বাজার ইউপির সোনাময়ি ব্রিজের উপরে সোনাময়ি গ্রামের মো.বাহাউদ্দিনের ছেলে রবিউল ইসলাম নামে মাদক ব্যবসায়ী হেফাজতে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক সংক্রান্তে ভ্রাম্যমান আদালত-৭, পরোয়ানা জারি-৩ জন সহ ১১ জন আসামি’কে গ্রেফতার করে।

ধৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি কড়া পাহারায় জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা