এম,এইচ,শাহজাহান আকন্দ, ছাতক, সুনামগঞ্জের প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ আলী (৮৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার ঘটনায় পলাতক এক আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গত ১৪ আগস্ট রাতে দোয়ারাবাজার থানার সোনাপুর এলাকার নিজ বাড়িতে মোহাম্মদ আলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের নাতনি বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে ২৮ আগস্ট রাতে কুমিল্লার কোতোয়ালি মডেল থানাধীন বজগ্রা বাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামি জিয়াউর রহমান (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়াউর রহমান দোয়ারাবাজার উপজেলার হাবিবনগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
উল্লেখ্য, এ মামলায় গত ১৮ আগস্ট র্যাব-৯ আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে
