শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিক্ষাকে সর্বোচ্চে স্থান দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শিক্ষাকে সর্বোচ্চে স্থান দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

গাজী গিয়াস উদ্দিন, লক্ষ্মীপুর : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, সবার জন্যে লক্ষ্মীপুর, এমন সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য আমরা চেষ্টা করছি। এরমধ্যে শিক্ষাকে সর্বোচ্চে স্থান দিতে হবে।

শিক্ষার্থীদের সর্বোচ্চ শিক্ষা নিয়ে কর্মসংস্থানে যেতে হবে। অস্বচ্ছলদের উচ্চ শিক্ষায় সহযোগিতা করার জন্য লক্ষ্মীপুর সোসাইটি কাজ করবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। নৈতিকতার সাথে শিক্ষার সংযোগ ঘটাতে হবে। এইচএসসিতে জিপিএ ৫ পাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। মন্ত্রী আরো বলেন,

আমাদের জাতিকে মেধা শূন্য করার জন্য মাদকের প্রসার ঘটানো হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে।

লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ এর অনুমোদন শীঘ্রই পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আমাদের একটা চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হানিফ মুরাদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইউসুফ, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু প্রমুখ।

লক্ষ্মীপুর সোসাইটি আয়োজিত বাফুফে সহ সভাপতি এবং উক্ত সোসাইটি সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গতকাল শনিবার(২৯ আগস্ট) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা