শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে ২০০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

টেকনাফে ২০০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সাবরাংয়ের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। পরে একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে জব্দ করা মাদক ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা