বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ডিমলায় প্রান্তিক নারীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ

ডিমলায় প্রান্তিক নারীদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ

মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় প্রান্তিক নারী সদস্যদের মাঠ পর্যায়ে সামাজিক সুরক্ষা-সুবিধা প্রাপ্তির জন্য দুইদিন ব্যাপী ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ঝুকিপূর্ণ এলাকার বসবাসকারী প্রান্তিক নারীদের অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিক অংশ গ্রহন জোরদার করণ অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার(৩১ আগস্ট)উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশ পুকুর জেলে পাড়ায় দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপ্তি হয়।বিএমজেড ও নেটজ বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ বাস্তবায়ন করেন পল্লীশ্রী।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মকিম চৌধুরী ও সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন,এডভোকেসী ফ্যাসিলিটেটর আয়শা সিদ্দীকা আশা।

এর আগে জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সাহেবপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউটে
গত ২৪ ও ২৫ আগস্ট দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে সামাজিক সুরক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে হাতে কলমে আবেদন ফরম ডাউনলোড ও পুরন করা শেখানো হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা