শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিজয়নগরে পরিত্যক্ত ঘরের দরজা ভেঙে ১১০ কেজি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ১

বিজয়নগরে পরিত্যক্ত ঘরের দরজা ভেঙে ১১০ কেজি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ১

মো.কেফাইতুল ভুঁইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ঘরের দরজা ভেঙে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নৈদার চান দাশ (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে বিজয়নগর থানার এসআই গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে কাশিনগর এলাকায় নৈদার চান দাশের বাড়ির একটি পরিত্যক্ত ঘরের দরজা ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে নৈদার চান দাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নৈদার চান দাশ (৬২) কাশিনগর (নৈদার চান এর বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি মৃত নীল কান্ত দাশ ও মৃত কাদু বালা দাশের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৫০, তারিখ ৩১ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-৩৪১, তারিখ ৩১ আগস্ট ২০২৬। মামলা দায়েরের সময় রাত ১২টা ৫ মিনিট।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা