শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে নারী মাদক সম্রাজ্ঞী ‘দুই হাজার’পিস ইয়াবা’সহ গ্রেফতার

সোনারগাঁওয়ে নারী মাদক সম্রাজ্ঞী ‘দুই হাজার’পিস ইয়াবা’সহ গ্রেফতার

মো.মোক্তার হোসেন,সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে’ ও মাদক নির্মূলে একদল পুলিশ অভিযান চালিয়ে মোসাঃ দুলু বেগম (৬০) নামে নারী মাদক সম্রাজ্ঞী’কে দুই হাজার পিস ইয়াবা’ট্যাবলেট সহ গ্রেফতার করে।

আজ সোমবার(৩১আগস্ট) বেলা সাড়ে১২ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউপির বিসমিল্লাহ নামে সিএনজি পাম্পের সামনে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক’পিপিএম এর তত্ত্বাবধানে একদল পুলিশের বিশেষ অভিযানে অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), মোঃ সফিউদ্দিন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সি. এন. জি. পাম্পের সামনে থেকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলবার গ্রামের মৃত আলি নেওয়াজের সহধর্মিনী মোসাঃ দুলু বেগম’কে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা