শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক জনতার স্টাফ রিপোর্টার মতিন

চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক জনতার স্টাফ রিপোর্টার মতিন

রকসী চট্টগ্রাম প্রতিনিধি : দৈনিক জনতার স্টাফ রিপোর্টার (কক্সবাজার) মতিন অসুস্থ হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গতকাল থেকে তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পাশাপাশি ১০টি স্বাস্থ্য পরীক্ষা দিয়েছে।

এদিকে মতিনের অসুস্থতার খবর পেয়ে দৈনিক জনতার সহকর্মীসহ সাংবাদিক সমাজ,আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই তার খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতা কামনা করছেন।

দৈনিক জনতার স্টাফ রিপোর্টার মতিন তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, বন্ধু, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।

তার পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকেও সকলের কাছে মতিনের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা