শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবা বিক্রি ও সেবনের অপরাধে ৫ জন গ্রেপ্তার

বাঙ্গরায় পুলিশের অভিযানে ইয়াবা বিক্রি ও সেবনের অপরাধে ৫ জন গ্রেপ্তার

মো. রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন এবং মাদক সেবনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। একই অভিযানে একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার রাতে বাঙ্গরা বাজার থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের শিশু মিয়ার ছেলে সজিব মিয়া (২৩), হাটাশ গ্রামের মৃত দুধ নেয়ার ছেলে ইদ্রিস (৩০), রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত গরিব হোসেনের ছেলে মো: শরীফ (৩০), দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত দয়াল চন্দ্র সরকারের ছেলে প্রশান্ত সরকার (২০) এবং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি ইদ্রিসকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে শরীফ, প্রশান্ত সরকার ও শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পাঁচজনকেই সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা