শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শিবচরের বরহামগঞ্জ ডাকঘরের নাম পরিবর্তন

শিবচরের বরহামগঞ্জ ডাকঘরের নাম পরিবর্তন

শাখাওয়াত হোসেন মোল্লা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার ডাকঘরের নাম পরিবর্তন করেছে বাংলাদেশ ডাক বিভাগ। এতদিন শিবচর উপজেলার ডাকঘরটি ‘বরহামগঞ্জ উপজেলা ডাকঘর’ (BARHAMGANJ) নামে পরিচালিত হলেও এখন থেকে এর নাম হবে ‘শিবচর উপজেলা ডাকঘর’ (SHIBCHAR UPAZILA POST OFFICE)।
ফরিদপুর পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ডাক অধিদপ্তর, আগারগাঁও, ঢাকার সংশ্লিষ্ট নথি এবং ফরিদপুর পোস্টাল বিভাগের নথির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘বরহামগঞ্জ উপজেলা ডাকঘর’-এর নাম পরিবর্তন করে ‘শিবচর উপজেলা ডাকঘর’ করা হয়েছে। এর পোস্ট কোড ৭৯৩০।

চিঠিতে প্রশাসনিক উপজেলার নাম, বর্তমান উপজেলা ডাকঘরের নাম এবং পরিবর্তিত নামের একটি তালিকাও দেওয়া হয়েছে। সেখানে শিবচর উপজেলার ইংরেজি নাম SHIBCHAR, বর্তমান ডাকঘরের নাম BARHAMGANJ এবং পরিবর্তিত নাম SHIBCHAR UPAZILA POST OFFICE উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা