শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ

সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণ

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে টেকাব( দ্বিতীয় পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয় আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেকের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুন্নাহার।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন-উপজেলা হিসাব রক্ষণ অফিসার তৌহিদুর রহমান,সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল, শিক্ষা কর্মকর্তা সুলতানা আসমা খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সমবায় কর্মকর্তা লিপিকা রাণী সরকার, সহকারী প্রোগ্রামার সোনিয়া আক্তার প্রমুখ।

উল্লেখ্য,কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণে এলাকার ১৫ জন যুবক ও ২৫ জন যুব নারী অংশগ্রহণ করেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা