বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দুর্নীতির অভিযোগে ওএসডি!

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক দুর্নীতির অভিযোগে ওএসডি!

মোঃ এরশাদুল ইসলাম আজাদ, ভোলা প্রতিনিধিঃ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মো. তৈয়বুর রহমান কে দুর্নীতির দায়ে ওএসডি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পরিপত্রটি রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্নসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত ৩/১১/২৬ তারিখে জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, ডা. মো. তৈয়বুর রহমান’কে আগামী ৫ নভেম্বর ২০২৬ এর মধ্যে বদলীকৃত কর্মস্থল স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে যোগদান করিবেন। অন্যথায় আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক অবমুক্ত (stand Released) হিসাবে গন্য করা হবে।

স্থানীয় সেবা ভোগীরা অভিযোগ করেন, তিনি রোগী ও রোগীর স্বজনদের সাথে খারাপ ব্যবহার করেন। রোগীর চিকিৎসা সেবা নিতে এলে তিনি বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে রেফার করতেন এবং সেখানে মোটা অংকের টাকার বিনিময় রোগীর চিকিৎসা করতেন যারা টাকা দিতে না পারতেন তাদের চিকিৎসায় তিনি সহযোগিতা করতেন না।

স্থানীয়রা আরও অভিযোগ করেন,হাসপাতালে পরিস্কার পরিছন্নতার জন্য সরকারের অর্থ বরাদ্দ দেওয়া হয়, সেই অর্থ তিনি আত্মসাৎ করেছেন। দিনের পর দিন হাসপাতাল অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলেও সরকারি অর্থ তিনি উত্তোলন করে নিজেই ভোগ করতেন এবং প্রশাসনিক কোন দক্ষতাই তার ভিতরে নেই প্রতিমান হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

স্থানীয় সাংবাদিকগণ সেসব বিষয়ে সংবাদ প্রকাশ করলে তিনি তার লোকজন দিয়ে সে সকল সাংবাদিকদের নানাভাবে হেনস্থা করতেন।

চাকরি জীবনে দীর্ঘ সময় ভোলা জেলার বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করেছেন। সাধারণ জনগণকে সেবা দেওয়ার নামে তিনি অর্থ হাতে নিয়েছেন।

মীর তানু নামের একজন অভিযোগ করেন, ওনার পছন্দের বাহিরে কোন ঠিকাদার হাসপাতালের কাজগুলো দিয়ে থাকেন এবং আউটসোর্সিং এর মাধ্যমে ওনার পছন্দের লোকজন হাসপাতালে নিয়োগ দেন ।

আরেক ভুক্তভোগী মীরাজুন নাহার মিনা জানান,
আমার ফুফাতো বোন বয়স ১১ বছর, পেট ব্যথা নিয়ে গেছে ওনার কাছে,সে প্রাথমিক ট্রিটমেন্ট না দিয়ে একগাদা টেষ্ট দিছেন এবং তার পছন্দের যেতে বলেছেন।
তার এই বদলির খবরে স্থানীয় ভুক্তভোগীদের মধ্যে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় তত্ত্বাবধায়ক ডাক্তার তৈয়বুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা