মো.মোক্তার হোসেন, সোনারগাও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’অপরাধ দমনে’ মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে’গ্রেপ্তারি পরোয়ানা’ নিষিদ্ধ ইয়াবা’ট্যাবলেট উদ্ধার সহ সামারি-ট্রায়ালে-৬ আসামি’কে পুলিশ গ্রেফতার করে।
আজ বুধবার (২সেপ্টেম্বর) রাতের শুরু থেকে উপজেলার পরিস্থিতি শৃঙ্খলা বজা রাখতে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারি’কের তত্ত্বাবধানে পুলিশের একদল চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), মোঃ সেলিম হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে জামপুর ইউপির আমবাগ গ্রামের মৃত দেওয়ান বিল্লালের ছেলে মাদকসহ একাধিক মামলার চার্জশিট ভুক্ত আসামি দেওয়ান আরজু (৫৫) নামে বসতঘর থেকে নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
চলমান অভিযানে মাদক’সেবনকারী-মোগরাপাড়া ইউপির দারুগোল্লা গ্রামের ফারুকের ছেলে সোহেল (২০), সম্ভূপুরা ইউপির বানিয়াচং গ্রামের আলী আকবরের ছেলে মোঃ রিপন মিয়া (২৬), কাঁচপুর ইউপির পেচাইন গ্রামের মো.মনজুর ছেলে রোমান (২২)।
গ্রেফতারি পরোয়ানা জারি-কাঁচপুর পুরান বাজার এলাকার মিরাজ উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ (৩৫), সাদিপুর ইউপির নানাখি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে বাবুল’কে গ্রেফতার পূর্বক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলের অভিযান ও সামারি ট্রায়াল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অপরাধীদের আতঙ্ক সোনারগাঁও থানার ওসি।
