৩৫
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদুতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটায় লংগদু উপজেলা পরিষদ কমপ্লেক্সের শিলছড়া সম্মেলন কক্ষ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এই প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, লংগদু প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় আগামী ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনে গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা করা হয়।
