মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবী উল্লাহ নবীর

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি নবী উল্লাহ নবীর

মো.নূর আলম ভূইয়া, ঢাকা : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারী দিয়েছেন নবী উল্লাহ নবী। সম্প্রতি ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও হামলা মামলার অভিযোগে গত ১ দিনের ব্যাবধানে থানা ছাত্রদল নেতা বহিষ্কার ও থানা বিএনপির আহবায়ক কমিটি বাতিল করেছে মহানগর কমিটি। তারই প্রেক্ষিতে বৃস্প্রতিবার সকালে ঢাকা ৫ আসনের প্রধান সমন্বয়কারী, —ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ঢাকা—৫ আসনের প্রার্থী নবীউল্লাহ নবী তার নিজস্ব প্যাডে এক বিবৃতির মাধ্যমে দলীয় নেতা কর্মীদের কঠোর হুশিয়ারী দিয়ে তিনি এসব কথা বলেন।

নবী উল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সবার আগে বাংলাদেশ নীতিতে জনগণের অধিকার, দলের শৃঙ্খলা ও একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের জনগণ ও দেশকে এগিয়ে নিতে প্রানপন চেষ্টা করে যাচ্ছি ঠিক এমনই সময় দলের ভিতরে কোনো অনিয়ম বরদাস্ত করা হবেনা আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। যারা দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, ঢাকা—৫ আসনের সকল নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, কোনো চাদাবাজী অনিয়ম, সন্ত্রাস, মাদক কর্মকাণ্ডের তথ্য বা ঘটনা থাকলে যথাযথ প্রমাণসহ আমাদের লিখিতভাবে অবহিত করুন। আমরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেব।

এর আগে গত ২৮ আগস্ট ভোরে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়িতে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক সহ ২ জন কে অস্ত্র সহ গ্রেপ্তার করে থানা পুলিশ পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে ছাত্রদল নেতা কে বহিস্কার করা হয়। এছাড়া বুধবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সম্মতি ক্রমে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু তার স্বাক্ষরিত দলীয় প্যাডে এক বার্তায় ডেমরা থানা আহবায়ক কমিটি বিলুপ্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা