শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ এমপি’ ‘মান্নান সাহেবে’র সুস্থতা কামনায় নেতাকর্মী’রা দোয়া চেয়েছেন বিভিন্ন মসজিদে

এমপি’ ‘মান্নান সাহেবে’র সুস্থতা কামনায় নেতাকর্মী’রা দোয়া চেয়েছেন বিভিন্ন মসজিদে

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও- সিদ্বিরগঞ্জ) আসনের এমপি,আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান সাহেবের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে বা’দ জুমা নেতাকর্মী ও মুসল্লিরা মোনাজাতে মহান মালিক আল্লাহর দরবারে রোগ মুক্তির সুস্থতা কামনা করেন।

আজ শুক্রবার (৪সেপ্টেম্বর) উপজেলার সোনারগাঁও সিদ্বিরগঞ্জের বিভিন্ন মসজিদে রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজনের ধারাবাহিকতায় পিরোজপুর ইউপির বিএনপি নেতা চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা মসজিদে নেতাকর্মী ও মুসল্লিদের নিয়ে চেঙ্গাকান্দি জামে মসজিদে সুস্থতার দোয়া কামনা করেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, অসুস্থতা জনিত কারণে বাংলাদেশ সরকারের এমপি আলহাজ্ব আজারুল ইসলাম মান্নান রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একটি সূত্র জানায়, বর্তমানে শারীরিক অবস্থা উন্নতির দিকে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা