চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে মো: দিদারুল আলম নামে এক ব্যবসায়ীর খরিদা সম্পক্তি পুকুর পাড়ের জায়গার সাইনবোর্ডে ও বাঁশের ঘেড়া-বেড়া উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২ সেপ্টেম্বর ভোর ৫ টায়। এ ঘটনায় দিদারুল আলম বাদী হয়ে ৬ নম্বর ওয়ার্ড বড়য়া পাড়ার ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৫/৬ জনকে বিবাদী করে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে।
অভিযোগ পেয়ে ৩ সেপ্টেম্বর ওসির নির্দেশ এস আই কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। লিখিত অভিযোগ সুএে জানা যায়, সাধন বড়ুয়া, বাণী বড়ুয়া, সুমিতা বড়ুয়া ও শিবু রানী বড়ুয়া হইতে নাইখাইন মৌজার আরএস ৯২৪নং খতিয়ানের দাগ নং- ১৪৯৫,বিএস ৯৬১নং খতিয়ানের দাগ নং- ২৬০৫, রেজিস্ট্রারকৃত সাফ-বিক্রয় কবলামূলে খরিদ করে ভোগ দখলে ছিল। পরবর্তীতে উক্ত পুকুর সংক্রান্ত বিষয় নিয়া বিবাদীদের সহিত বিরোধ সৃষ্টি হইলে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায়
২ জন অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারায় ২৯ আগষ্ট পরিমাপ করা হয়। এতে মো: দিদারুল আলমের খরিদা প্রাপ্তাংশ বুঝাইয়া দেওয়া হয়। ঐ জায়গায় ৩টি সাইনবোর্ড স্থাপন, বাঁশের ঘিড়াবেড়া দেন।
প্রতিপক্ষ বিবাদীগণ ২ সেপ্টেম্বর ভোরে সাইনবোর্ড উপড়ে ফেলে বাঁশের ঘেড়া-বেড়া ভাংচুর করে। সে বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাদী জানান সম্পুর্ন বেআইনিভাবে বিবাদীগন স্থানীয় মেম্বারসহ মান্যগন্য ব্যাক্তিবর্গ বিচার অমান্য করে সাইনবোর্ডসহ বাঁশের ঘেড়া-বেড়া ভাংচুর করে জিজ্ঞেসা করলে নানান ধরনের হুমকি দিচ্ছে।
