বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীর মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান : গ্রেপ্তার ১৩৬

রাজধানীর মিরপুরে ডিএমপির বিশেষ অভিযান : গ্রেপ্তার ১৩৬

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অপরাধবিরোধী অভিযান চালিয়ে ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন অপরাধে জড়িতদের ধরতে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, নিজ নিজ অধিক্ষেত্রের অপরাধপ্রবণ স্থানগুলোতে একযোগে এ অভিযান চালানো হয়। এতে মিরপুর থানা পুলিশ ২৫ জন, শাহ আলী থানা ১৪ জন, পল্লবী থানা ৩২ জন, কাফরুল থানা ৩৪ জন, দারুস সালাম থানা ২৫ জন এবং ভাষানটেক থানা পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঢাকা শহরজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা