মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

রাজস্থলী, (রাঙ্গামাটি) প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাজস্থলীতে বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে।

এ উপলক্ষে (৪সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টায় রাজস্থলী বাজার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির কমিটির উদ্যােগে এক বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, মন্দির কমিটির সভাপতি দীলিপ দাশ, সাধারণ সম্পাদক শিমুল দাশ, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সঞ্জিত চৌধুরী, ডা, অর্পন দাশ রাজস্থলী থানার উপ পরিদর্শক কল্যান ত্রিপুরা ।

মঙ্গল শোভাযাত্রাটি রাজস্থলী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার হরি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
অপর দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শতশত ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

একই দিনে উপজেলার বাঙ্গালহালিয়ার বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা