মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে’পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য,গ্রেফতারি পরোয়ানা ও চুরির মামলায় অভিযান চালিয়ে-৫ আসামি’কে পুলিশ গ্রেফতার করে।
গতকাল বৃহস্পতিবার(৩সেপ্টেম্বর) দিনব্যাপী ওসি’ মহম্মদ আব্দুল বারিকে’র নেতৃত্বে মাদক নির্মূলে’ সন্ত্রাস দমনে’ আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে পুলিশের চৌকস টিমের অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে, নব্য যোগদানকারী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে শরীয়তপুর জেলার জাজিরা থানার মানিকনগর গ্রামের মৃত জমির আলী শিকদারের ছেলে মোহাম্মদ আলী (৪৬)’কে ৩ শ’গ্রাম ও উপজেলার সম্ভুপুরা ইউপির রাম গোবিন্দেরগাও গ্রামের আলিনুর ছেলে মোঃ সুমন (৪৩)’কে ৫শ’ গ্রাম সহ মোট ৮শ’গ্রাম গাঁজা উদ্ধার সহ গ্রেফতার করে। চলমান অভিযানে
গ্রেফতারি পরোয়ানা জারি মোঃ আলী আজগর ও ইলিয়াছ মিয়া।
চুরি মামলায়- সোনিয়া আক্তার জান্নাত’কে গ্রেফতার পূর্বক আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করে।
