বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে সামারি ট্রায়ালয়ে গ্রেপ্তারকৃত-৩ আসামি’র কারাদণ্ড

সোনারগাঁওয়ে সামারি ট্রায়ালয়ে গ্রেপ্তারকৃত-৩ আসামি’র কারাদণ্ড

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে’ পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালে গ্রেপ্তার হওয়া-৩ আসামি’কে এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি দুই মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করে আদালতে পাঠায়।

আজ শনিবার(৫সেপ্টেম্বর) কাঁচপুর ইউপির কাঁচপুর এলাকায় মাদক নির্মূলে-সন্ত্রাস দমনে’ মাদকদ্রব্য উদ্ধারে ওসি আব্দুল বারিকে’র নেতৃত্বে পুলিশের চৌকস সদস্যরা অভিযান পরিচালনা করেন।

থানা সূত্র থেকে জানা যায়, সদ্য যোগদানকারী জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিকে’র অভিযানে সামারি ট্রায়ালে মাদক উদ্ধার সহ মাদকসেবী’দের গ্রেপ্তারের অভিযানে-৩ মাদক সেবী’কে আটক করেন। অভিযানে আটককৃত মাদকসেবী:দের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সোনারগাঁও-নারাযণগঞ্জ, মাদকসেবীদের’কে দুই মাসের কারাদন্ড সহ ১শ’টাকা জরিমানা প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবী’রা হলো- উপজেলার চর ভুলুয়া দক্ষিণ পাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে সিফাত হাওলাদার(১৯) ও একই গ্রামের আজগর আলীর ছেলে মোঃ হৃদয়(২২) এবং মুরাদপুর দেওয়ানবাগ গ্রামের সাইদুর রহমানের ছেলে মোঃ বিজয়(১৯)।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা