মশিউর রহমান, বিশ্বনাথ, সিলেট :২০২৭-২৮ সেশনের জন্য ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেটের বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর’ শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার রাতে পৌর শহরের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন।
উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও পৌর শাখার সেক্রেটারী নূরুজ্জামান খালেদের পরিচালনায় অনুষ্ঠিত শপথ গ্রহন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব রাখেন সিলেট জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ, সহকারী সেক্রেটারী হাফিজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শামীম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন বিশ্বনাথ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সহ সভাপতি হাফিজ খান। আলোচনা সভা শেষে ২০২৭-২৮ ইং সেশনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেটের বিশ্বনাথ ‘উপজেলা ও পৌর’ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং পরবর্তিতে নব-গঠিত দুই পৃথক কমিটির সদস্যরা শপথ গ্রহন করেন।
বিশ্বনাথ উপজেলা ইসলামী আন্দোলনের নব-ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন, সহ সভাপতি আব্দুত তাহিদ, সেক্রেটারী মাশুকুর রহমান শিকদার, জয়েন্ট সেক্রেটারী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক শাইখুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক শাহ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, দাওয়াত ও জনশক্তি সম্পাদক বাশার উদ্দিন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মারুফ আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের, সদস্য জিল্লুর রহমান, ফয়ছল আহমদ, আব্দুস সালাম।
বিশ্বনাথ পৌর ইসলামী আন্দোলনের নব-ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি হয়েছেন মো. রিয়াজুল ইসলাম, সহ সভাপতি আব্দুল জলিল, সেক্রেটারী নূরুজ্জামান খালেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাহবুব হোসেন, সদস্য মইনুল ইসলাম।
শপথ গ্রহণ শেষে বক্তারা নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদেরকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ইসলামী আন্দোলনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
