শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ বিনোদন বয়স ও গ্ল্যামার নিয়ে কোনো আক্ষেপ নেই শবনম ফারিয়ার

বয়স ও গ্ল্যামার নিয়ে কোনো আক্ষেপ নেই শবনম ফারিয়ার

বিনোদন রিপোর্টার : বয়স বেড়ে যাওয়া কিংবা চেহারায় বয়সের ছাপ পড়া নিয়ে অনেক তারকাই চিন্তিত থাকেন। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। বয়স ও গ্ল্যামার নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর।

ফারিয়ার ভাষায়, ৩৫ বছর বয়সে ২৫ বছরের মতো দেখাতে চান না তিনি। বরং বয়স যখন ৬০ হবে, তখন যেন তাঁকে ৬০ বছরের মতোই দেখায়, কারণ প্রতিটি বয়সেরই আলাদা সৌন্দর্য রয়েছে এবং তিনি সেই সৌন্দর্য উপভোগ করতে চান।

নাটক ও সিনেমায় সাবলীল অভিনয় দিয়ে ছোট পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন শবনম ফারিয়া। পরবর্তীতে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজেকে প্রমাণ করেন তিনি।

তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন এই অভিনেত্রী। কাজ করেন বেছে বেছে। অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছাও নেই তার। এর কারণ জানিয়ে ফারিয়া আরও বলেন, ‘এখন মাসে ২০/২২ দিন শুটিং করতে আর ভালো লাগে না। তবে ভালো গল্পে কাজ করতে বরাবরই আমার ভালো লাগে।’

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা