শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভালুকায় এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে শ্রমিক দল নেতাদের সৌজন্য সাক্ষাৎ

তমাল কান্তি সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকার গণমানুষের নেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভালুকা উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ।

শনিবার (৫ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে ভালুকা উপজেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি ও বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক মো. সবুজ গাজী এবং দপ্তর সম্পাদক ডা. হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা উপজেলার শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় শ্রমিক দলের নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে দলীয় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাতের সময় নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে ভালুকার শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা