তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী (শেরপুর) : তরুণ যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোঁবল হতে বাঁচাতে শ্রীবরদী পৌর এলাকাকে মাদক মুক্ত করতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী পৌর এলাকার উত্তর বাজার এলাকাতে।
আটকৃত দুই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট। পরবর্তীতে শ্রীবরদী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইয়াবা সহ তাদের ২ জনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো সীমান্তবর্তী বালিজুরি গ্রামের লাল মিয়ার ছেলে সুজন (২২), ও হালুয়াহাটি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মানিক মিয়া (১৯)
শনিবার রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী পৌর শহরে উত্তর বাজার এলাকার জৈনক লোকমান মিয়ার পুত্র শীর্ষ মাদক ব্যবসায়ী রেজুয়ানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি প্রশাসনের নাকের ডগায় বসে রেজুয়ান সহ একাধিক মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক ব্যবসা করে
আসলেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে না।
শ্রীবরদী থানার অফিসার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রবিবার বিকেলে বলেন আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
