বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের রাজকীয় লালগালিচা সংবর্ধনা।

নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের রাজকীয় লালগালিচা সংবর্ধনা।

মো.নূর আলম ভূইঁয়া : রাজধানী ডেমরার ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি, অভিভাবক, শিক্ষক প্রতিনিধিসহ সকল সদস্যদের রাজকীয় সংবর্ধনা দিয়েছন স্কুল ও কলেজ কতৃপক্ষ ।

সোমবার দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে জমকালো আয়োজনে এ রাজককীয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্বে এদিন ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা দিয়ে গভর্নিং বডির সভাপতি ও প্রধান অতিথি ফেরদৌস হোসেন রনি সহ অন্যান্য সদস্যদের বরণ করা হয়েছে।

পাশাপাশি দৃষ্টিনন্দন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ আনন্দঘন নানা কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা বারান্দা থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে ও স্লোগান দিয়ে গভর্নিং বডির সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। আর উৎসবমুখর ওই আয়োজনে মেতে উঠেছে পুরো শিক্ষাঙ্গন।

এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত দাতা সদস্য মোঃ সোহরাব হোসেন বাবু, অভিভাবক সদস্য (কলেজ স্তর) মো. জাহাঙ্গীর আলম ও মোঃ সেলিম মিয়া, অভিভাবক সদস্য (মাধ্যমিক স্তর) মোহাম্মদ আলী ও মো: সাইফুল ইসলাম মানিক ও অভিভাবক প্রতিনিধি (প্রাথমিক স্তর) মোঃ আব্দুল আজিজ সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এদিকে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশেষ আলোচনা করা হয়েছে।

এ সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গন এক প্রাণচঞ্চল রূপ ধারণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও গভর্নিং বডির সভাপতি ফেরদৌস হোসেন রনি বলেন, সামসুল হক খান স্কুল এন্ড কলেজ শুধু ডেমরা নয় তথা বাংলাদেশের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠার পর থেকে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লার সুনিপুণ পরিচালনায় এখান থেকে একের পর এক আলোকিত শিক্ষার্থীর জন্ম নিয়েছে। স্ব নামে ধন্য হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলেই। ভবিষ্যতে নবনির্বাচিত এই গভর্নিং বডি বিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।

তাই আমরা প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন ও শৃংখলা রক্ষায় একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।এক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা