বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশরংপুর ডঃ ইসমাইল আহবায়ক ও এডঃ পলাশ সদস্য সচিব বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি গঠন

ডঃ ইসমাইল আহবায়ক ও এডঃ পলাশ সদস্য সচিব বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি গঠন

গোলজার হোসেন, রংপুর : বিদ্যুৎ গ্রাহকদের অধিকার আদায়ে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয়ে এডভোকেট মাহবুবার রহমান ইসমাইলকে আহবায়ক ও এডভোকেট পলাশ কান্তি নাগকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট “বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি” গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন আহমেদ এর সভাপতিত্বে গত মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সমন্বয়ে এক ভার্চুয়াল সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় গ্রাহক শোষণ ও হয়রানীর গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল,সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের তৎপরতা বন্ধ,

বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানীমুলক মামলা প্রত্যাহারের দাবিতে আজ ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং বেলা ১২ বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে (ঢাকা) মিট দ্যা প্রেস কর্মসূচি ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা