শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশরংপুর দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত দৈনিক জনতার রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত দৈনিক জনতার রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ২০২৬

কুড়িগ্রাম থেকে মজিবর রহমান : দৈনিক জনতার রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আজ শুক্রবার (১৮সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী চলছে। এ উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিদের নিয়ে সম্মেলনের কার্যক্রম চলছে।

দৈনিক জনতার রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ২০২৬

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হলদিবাড়িতে উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ খামার (হ্যাচারি) প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনটি উদ্বোধন করেন আলহাজ্ব এ জেড এম রেজানুল হক এমপি,মাননীয় সংসদ সদস্য দিনাজপুর-৫ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওবায়দুর রহমান শাহীন,সম্পাদক,দৈনিক জনতা ও সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর খান বাবু, মফস্বল ইনচার্জ দৈনিক জনতা,সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান পার্বতীপুর প্রতিনিধি দৈনিক জনতা,এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকার দৈনিক জনতার প্রতিনিধিরা।

সম্মেলনে পত্রিকার সংবাদ সংগ্রহ ও পরিবেশন, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা এবং পাঠকের কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে।

এ সময় প্রতিনিধিরা নিজেদের কাজের অভিজ্ঞতা, স্থানীয় সংবাদ পরিবেশনের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয় তুলে ধরছেন। একই সঙ্গে দৈনিক জনতার সংবাদ কার্যক্রমকে আরও গতিশীল ও পাঠক বান্ধব করার বিষয়ে মতবিনিময় করা হচ্ছে।

রংপুর বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলন স্থলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সম্মেলনের মাধ্যমে বিভাগের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা