শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীবরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপি’র উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় দলের প্রতিষ্ঠা বার্ষিকী।

উপজেলা মহিলা দলের সভানেএী উম্মে হাবিবা রিনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদল আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি।

এ সময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা বেগম, পৌর মহিলা দলের সভা নেত্রী শান্তি বেগম, সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাহাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব আশরাফুল, পৌর ছাত্রদলের সভাপতি
শোভন শাহরিয়ার রাফি সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা