বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে ৪শ’ পিস চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

সোনারগাঁওয়ে ৪শ’ পিস চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে নিষিদ্ধ ৪শ’পিস চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য ও অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় নিয়ম বহির্ভুত ভাবে নিষিদ্ধ জাল রাখা বিক্রয়ের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের উপস্থিতিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ আক্তার এর নেতৃত্বে দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করে জব্দকৃত দুয়ারী জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করে দেয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, আনন্দ বাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বস্তায় ৪শ’টি চায়না দুয়ারি জাল পাওয়া যায়।

এবিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা