বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও খুলে দিল কর্তৃপক্ষ

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আবারও খুলে দিল কর্তৃপক্ষ

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট পুনরায় খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিয়ে পানি নিষ্কাশন প্রক্রিয়া শুরু করা হয়। বর্তমানে লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট রেকর্ড করা হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, লেকের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে বাড়িঘর তলিয়ে যাওয়া ও ভাঙন সৃষ্টির প্রেক্ষাপটে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি বিবেচনায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাশাপাশি কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে।

কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। এর আগে গত ২৯ আগস্ট লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুট এমএসএল-এ পৌঁছালে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। সে সময় প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরবর্তীতে পরিস্থিতির প্রয়োজনে জলকপাট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল এবং এক পর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হয়, যার মাধ্যমে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল। পরবর্তীতে পানির উচ্চতা কমে আসায় সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬.০১ ফুট এমএসএল-এ পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে পানির উচ্চতা পরিস্থিতি বিবেচনায় জলকপাটের খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হয়েছিল। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হয় এবং এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়েছিল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা