মো. নূর আলম, ভূইয়া, ঢাকা : চাঁদাবাজ ও সন্ত্রীদের বিরেুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ছাড়া সন্ত্রাসী চাদাবাজী তাদের কোনো দল নেই। সকলে মিলে মিশে বেশী বেশি গাছ লাগালে দ্রুত সময়ে ঢাকার বায়ু দূষণ কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম| কারণ ঢাকা শহর বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বের তালিকায় প্রথম থেকে দশম স্থানে থাকে সব সময়| শুক্রবার (১১-সেপ্টম্বর) বাদ জুম্মা ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ডের সারুলিয়া টেংরা এলাকায় অনুষ্ঠিত বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুশিয়ারি দিয়ে আবদুস সালাম আরও বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে| আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন দল নেই, নেই তাদের কোন ধর্ম নেই | তাই দেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজীর শিকড় উপড়ে ফেলতে সকলকে ঐক্যবদ্ধ হতেই হবে| আর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং সমাজ থেকে নানা অপরাধ ও প্রতিবন্ধকতা দূর করতে সমাজিক ঐক্য গড়ে সরকারকে সহযোগীতা করারও অননুরোধ জানান তিনি| বিশেষ করে মানুষের কল্যাণের কাজে ডিএসসিসির পাশে এলাকাবাসীদের থাকার আহবান জানান প্রশাসক আবদুস সালাম|
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপিসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করেন| এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়কারী নবী উল্লাহ নবী| এ সময় আরও উপস্থিত ছিলেন তরুন উদিয়মান শিল্পপতি ও সাসূল হক খান স্কুল এন্ড কলেজের েগ্রেসিডেন্ট (সভাপতি) মো.ফেরদৌস হোসেন রনি। ডেমরা থানা যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ, ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার লিটন, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুস সবুর খাঁন ও ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ও কাউন্সিলর প্রার্থী ডা. রফিকুল ইসলামসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা|
