বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

পোরশায় ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পোরশা উপজেলা সদরে সংগঠনের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এতে মাওলানা মোঃ মামুনুর রশিদের সঞ্চালনায় আলহাজ্ব হুজ্জাতুল্লা শেখ এর সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক ও আদর্শিক সমাজ গঠন এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা