মো.নূর আলম ভূইয়া, ঢাকা : তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদ্য বিলুপ্ত ঘোষণাকৃত ডেমরা থানা বিএনপির উদ্যোগে শনিবার (১২-সেপ্টেম্বর) সন্ধ্যার পরে সারুলিয়া টেংরা এলাকায় ওই কমিটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় এখনকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি নেতা মোঃ মনির হোসেন, মোঃ খোরশেদ আলম, মোঃ খোকন ও মো: আসাদুল্লাহ সহ ডিএসসিসির ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি এস এম রাজা চৌধুরী সেলিম বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া কোন সাধারণ নেত্রী ছিলেন না। আর ইতিহাস দৃষ্টি দেখা যায় তার ডাইরির প্রতিহিংসার রাজনীতি নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও তার বাস্তবায়ন ছিল খালেদা জিয়ার মূল উদ্দেশ্য। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরেই তিনি রাজনীতি করেছেন। তাই দেশ ও জাতির কল্যাণে তার অবদান কখনো ভুলবে না বাংলাদেশের জনগণ। বর্তমানে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা মায়ের পথ ধরেই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বীরদর্পে এগিয়ে চলেছেন। তাই তার হাতকে শক্তিশালী করতে বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
