বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হুমায়ুন গ্রেফতার

রাজধানীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হুমায়ুন গ্রেফতার

মোঃ মনজুর মোল্লা ঢাকা : রাজধানীর মিরপুর পল্লবী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হুমায়ুন বেপারী (৩৩)। অভিযানের সময় তার হেফাজত থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার একটি জেনারেল স্টোরের সামনে অভিযান চালায় পুলিশ। অভিযানে মোঃ হুমায়ুন বেপারীকে গ্রেফতার করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত হুমায়ুন বেপারীর বিরুদ্ধে রাজবাড়ী জেলা সদর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা