কামরুল ইসলাম, জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করার পর একই সময়ে জিয়ানগরেও স্থানীয় পর্যায়ে কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ালিউর রহমান রুবেল, অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ এমন ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি এস আহসানুল ছগীর, আজাদ হোসেন বাচ্চু রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম বালিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার সহ উপজেলার পাঁচ ইউনিয়নের ইউপি সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়িঘর ও
আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন। এ সময় সবাইকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।
