বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশবরিশাল দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মৃত্যুকে ঘিরে রহস্য

দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মৃত্যুকে ঘিরে রহস্য

এম.আর.প্রিন্স ( বরিশাল ব্যুরো ) : জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে নগরীর প্যারারা রোডে সমকাল ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, পুলক চ্যাটার্জি দীর্ঘ দিন সমকালে বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ২ বছর আগে দৈনিক সমকাল থেকে চাকরিচ্যুত হয়ে গণমাধ্যম থেকে অনেকটা আড়ালেই ছিলেন। সমকালের আগে তিনি দৈনিক যুগান্তরেও কাজ করেছেন ।
বর্তমানে সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী দৈনিক জনতা সহ গণমাধ্যমকে বলেন , পুলক চ্যাটার্জি প্রায়ই রাতে অফিসে এসে কিছু সময় কাটাতেন। তার কাছে অফিসের একটি চাবিও ছিলো । শুক্রবার সন্ধ্যার কিছুক্ষণ পরে সুমন চৌধুরী অফিসে এসে দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান।

পরে দরজার ফাঁকা দিয়ে ভেতরে পুলক চ্যাটার্জিকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

রহস্যজনক এ মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার পকেটে সুইসাইড নোট সহ কয়েকটি চিরকুট লেখা পাওয়া গেছে । আবেগঘন এই চিরকুট গুলো বরিশাল প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, বর্তমান ব্যুরো প্রধান, স্ত্রী, একমাত্র কণ্যা ও ভাইকে উদ্দেশ্য করে লেখা । মরদেহ টি যে অবস্থায় ঝুলন্ত পাওয়া গেছে তা দেখে প্রতক্ষদর্শী অনেকে এটাকে রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যু বলে সন্দেহ করেছেন । বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন । সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে ।

সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি বরিশালের সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ । তিনি একসময় বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন । আকস্মিক এ মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন শোক বার্তা দিয়েছেন ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা