বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লংগদুতে প্রধানমন্ত্রী ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত

লংগদুতে প্রধানমন্ত্রী ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : প্রধানমন্ত্রী কতৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদের শিলকাটাছড়া সম্মেলন কক্ষে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ভিডিও চিত্র প্রদর্শন  করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬

এসময় লংগদু থানা ওসি (তদন্ত) স্বরজিত দেবনাথ, লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফারিয়া ইসলাম রিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, প্রেসক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খানসহ  স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে উপজেলা মাঠের আশ-পাশের ময়লা পরিষ্কার করে কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচি থেকে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা