বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে কিশোরগঞ্জে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে জেলা ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ ( কিশোরগঞ্জ সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এমপি , স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।

নতুন এই সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব সেবার পরিধি আরও বিস্তৃত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা