বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত ১

তারাকান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত ১

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংয়ের তারাকান্দায় রামপুর ইউনিয়নের ত্রিশিয়া জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধী চলিত ছিল বিবাদীদের সাথে সেই সুবাদে আব্দুল খালেক মাস্টারের উপর পূর্ব পরিকল্পিতভাবে শুক্রবার সকাল ১১ টায় অতর্কিত হামলা চালায়। এই হামলা গুরুতর আহত হয়ে খালেক মাস্টার প্রথমে ফুলপুর উপজেলা চিকিৎসাধীন থাকায় তাকে রেফার করে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মিডিকেল কলেজে ভর্তি করা হয়।

এ বিষয়ে তারাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়,দীর্ঘদিন ধরে জমি সংক্রান্তর জের ধরে বাড়ি থেকে খালেক মাস্টার বের হওয়ার পথে রোধ করে আবু বক্কর সিদ্দিক হুমকি দিয়ে লাথি মেরে মোটরসাইকেল থেকে খালেক মাস্টারকে ফেলে দিয়ে তার দলবদ্ধ ভাবে হামলা চালায়।খালেক মাস্টার হাতে থাকা এক লাখ টাকা গরু কেনার জন্য মোটরসাইকেল ভাঙচুর করে হামলা করে কুপিয়ে আহত করে তারা পালিয়ে যায়।

এই বিষয়ে খালেক মাস্টারের স্ত্রী ছাবিকুর নাহার ঝুমু তারাকান্দা থানায় একটা মামলা দায়ের করে।

এ বিষয়ে ছাবিকুর নাহার বলেন, আমার স্বামী বাড়ি থেকে বের হওয়ার পথে মোটরসাইকেল যুগে বাট্টা বাজার যাওয়ার পথে বাড়ির সামনে আবু বক্কর এর নির্দেশে আরো ৪ / ৫ জন দলবদ্ধ ভাবে আমার স্বামীর উপর হামলা চালায় এবং গুরুতর আহত অবস্থায় তার হাতে থাকার টাকা পয়সা নিয়ে ও মোটরসাইকেল ভাঙচুর করে। যা মামলার এজাহারে তাদের নাম দেওয়া আছে।

সরজমিনে তদন্ত করলে সত্যতা পাওয়া যাবে। এ বিষয়ে বিবাদীদের সাথে কথা বলার জন্য বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা