১৮
মোঃ মনজুর মোল্লা : রাজধানীর মোহাম্মদপুরে ৬ কেজি গাঁজাসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন বছিলা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ওই কিশোরের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত কিশোরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ নিশ্চিত করেছে
