শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মোস্তফা এমএ মতিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

মোস্তফা এমএ মতিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

ভালুকা থেকে তমাল কান্তি সরকার : আজ রোববার মোস্তফা এমএ মতিন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক উল্লাহ চৌধুরী।
এ সময় বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা এবং সার্বিক শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আহ্বান জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা