বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ইউএনও’র সাথে বিজয়নগর মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিম

ইউএনও’র সাথে বিজয়নগর মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও মতবিনিম

মো. কেফাইতুল ভুইয়া, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত করে মতবিনিময় করেছেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা হয়।

সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিজয়নগর উপজেলার সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন ও বিজয়নগরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাইনুদ্দিন রুবেল, সহ-সভাপতি আশিষ সাহা, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক কেফাইতুল ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. বাইজিদুল ইসলাম বাবুল এবং কার্যকরী সদস্য মাহমুদ হাসান সুমন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা