মো.নূর আলম ভূইঁয়া : রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোসাঃ ছালমা বেগম লাকি (৪৮) ও মোঃ আব্দুর রহিম (৫৪)।
গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল খিলক্ষেত থানাধীন খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে খিলক্ষেত থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
