শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ তারাকান্দা উপজেলার ১০ টি ইউনিয়ন ভূমি অফিসে পরিচ্ছন্নতা অভিযান

তারাকান্দা উপজেলার ১০ টি ইউনিয়ন ভূমি অফিসে পরিচ্ছন্নতা অভিযান

তারাকান্দা, ময়মনসিংহ থেকে তৌকির আহমেদ শাহীন : ময়মনসিংয়ের তারাকান্দায় জেলা প্রশাসক মো: সাইফুর রহমান-এর নির্দেশনায় “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” এই স্লোগানকে সামনে রেখে “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষে ১১:০০ ঘটিকায় তারাকান্দা উপজেলার ১০ টি ইউনিয়ন ভূমি অফিসে একযোগে পালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।

এ অভিযানের অংশ হিসেবে তারাকান্দা ও কাকনী ইউনিয়ন ভূমি অফিসে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন জনাব মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, এবং এস, এম, নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার (ভূমি), তারাকান্দা। পরিচ্ছন্নতা অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও ডেঙ্গুমুক্ত তারাকান্দা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা ভূমি প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং প্রতি সোমবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা