বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পোরশায় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পোরশা, নওগাঁ থেকে এম এ মান্নান : নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং ঝরে পড়া রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পোরশা উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান এমপি নওগাঁ ১ , সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থী দূরবর্তী স্থান থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের যাতায়াতের সমস্যা দূর করতে বাইসাইকেল বিতরণ কার্যকর ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ।

বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, বাইসাইকেল পাওয়ায় এখন থেকে বিদ্যালয়ে যাতায়াতে সময় ও ভোগান্তি দুটোই কমবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা